ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

টাঙ্গাইলের বাসাইলে রাস্তার পাশের জঙ্গল থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2026 ইং
টাঙ্গাইলের বাসাইলে রাস্তার পাশের জঙ্গল থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার ছবির ক্যাপশন: টাঙ্গাইলের বাসাইলে রাস্তার পাশের জঙ্গল থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা মাদরাসার উত্তর পাশের জঙ্গল থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।

স্থানীয় বাসিন্দা শারমিন বেগম জানান, তিনিই প্রথম কান্নার শব্দ শুনে স্বজনদের ডাকেন। পরে জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং শরীরজুড়ে পিঁপড়া ছিল বলে তিনি জানান।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশুটি বর্তমানে উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।